June 29, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া ধুনটে আম গাছে বেঁধে তরুণীকে নির্যাতন : থানায় লিখত অভিযোগ দায়ের

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলায় গাছে বেঁধে রেখে তরুণীকে নির্যাতনের অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের। গত (১৩ এপ্রিল) ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে, থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার খাদুলী গ্রামের চাঁন মিয়া ও তার ভাই রুবেলের সঙ্গে ওই তরুণীর পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্বের জের ছিলো। উক্ত ঘটনার দিন পরিকল্পিতভাবে তরুণীকে বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে, আম গাছের সঙ্গে বেঁধে রেখে লাঠি দিয়ে উপর্যুপরি মারপিট করা হয়।

ঐ তরুণীর মা তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও মার মারপিট করা হয়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিরা তরুণীকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

আহত তরুণীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় তরুণীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্পর্শকাতর স্থানে ৩টি সেলাই দেওয়া হয়েছে।

ধুনট থানার পুলিশ জানান যে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Viewed 2650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!