April 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ফল ব্যবসায়ী রবিন হত্যার বিচার দাবিত মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ  বগুড়ায় ফল ব্যবসায়ী রবিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় উত্তর চেলোপাড়া এলাকাবাসী এ মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন নিহত রবিনের স্ত্রী রেশনা বেগম, ভাই টুটুন, হৃদয়, মা রোজিনা, এলাকাবাসীর মধ্যে সোনাভান বিবি, আজম, সুলতান, আনিজা, উপহার, কুলছুম, রতন, শহিদ, আরমান সজিব প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে রবিনকে হত্যা করা হয়েছে। এরআগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এলাকার চিহিৃত সন্ত্রাসী। আমরা এলাকাবাসী এই হত্যার বিচার চাই।

তারা আরও বলেন, আর যেন কোন মায়ের বুক খালি না হয়। হত্যাকারীদের দৃষ্টন্তমূলক শাস্তি হলে সন্ত্রাসীরা অপরাধ করতে সাহস পাবে না। আমরা রবিন হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।

এরআগে গত (৫ এপ্রিল) রাত ৮টার দিকে সদরের ফুলবাড়ী দক্ষিণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ফল ব্যবসায়ী রবিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে। এ ঘটনায় মোট ২১ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পাঁচজন এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তর করে র‌্যাব।

Viewed 500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!