June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো শিশুর

অনলাইন ডেস্ক:

চুয়াডাঙ্গার সদর উপজেলার নূরনগর গ্রামে ওষুধ খাওয়াতে গিয়ে গলায় ট্যাবলেট আটকে জান্নাতুল নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল ওই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ডায়রিয়ায় ভুগছিল শিশুটি। বিকেলে তার মা রেশমা খাতুন স্থানীয় একটি দোকান থেকে ‘মেট্রিল’ নামের একটি ট্যাবলেট কিনে এনে খাওয়ান। খাওয়ানোর পরপরই ট্যাবলেটটি শিশুটির গলায় আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

শিশুটির বাবা জালাল উদ্দিন বলেন, ডায়রিয়ার কারণে ওষুধ খাওয়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের অসচেতনতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

Viewed 3550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!