August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শাজাহানপুরে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ 

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বিশ্বব্যাপি মানব সেবায় নিয়োজিত বাবুলি আপা সামাজিক সংগঠনের আয়োজনে বগুড়ার শাজাহানপুরের আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামের অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল চারটার দিকে উপজেলার ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের মাঠে ১২৫ টি অসহায় ও দুস্হ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।মানব সেবায় নিয়োজিত বাবুলি আপা সামাজিক সংগঠনের বাংলাদেশের দায়িত্বে নিয়োজিত বৃহত্তর বগুড়া সদর উপজেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ফুলকোট ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক এর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপি’র সহ সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আবুল বাশার ।সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সেবায় নিয়োজিত সংগঠনটির প্রধান নির্বাহী পরিচালক মোছাঃ বাবুলি আকতার । এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা শাহিনুর রহমান (শাহীন),এরশাদুর রহমান এখলাছ , মোস্তাফিজার রহমান সাধনা, আড়িয়া ইউপি সদস্য মুরাদ হোসেন, আল আমিন, বাবু সহ বিভিন্ন নেতাকর্মী এবং মানব সেবা বাবুলি আপা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Viewed 15100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!