April 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া নন্দীগ্রামে প্রায় ২৬ লাখ টাকার নকল ব্যান্ডরোল উদ্ধারঃ০২ জন গ্রেফতার

আঃওয়াহেদ ফকির বগুড়াঃ বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সরকারী রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা করে পুলিশ। এ ঘটনার সাথে ২ জনকে গ্রেফতার করা হয়। আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম।

গত শনিবার (৪ এপ্রিল) নাটোর-বগুড়া মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২,৩৮৬টি অবৈধ ও নকল সরকারী বিশেষ রাজস্ব স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়।

এ সময় স্ট্যাম্প পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডেলিভারি ভ্যান ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, রংপুর জেলার কাউনিয়া থানার সারাই পোদ্দারপাড়া গ্রামের মোঃ শামীম হোসেন (৪৫) ও রংপুর সদর থানার কসাইতুলি এলাকার মোঃ রাকিব হোসেন (৩০)।

ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার (৫ এপ্রিল) বগুড়া আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন,আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জাল ব্যান্ডরোল চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।

Viewed 550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!