May 20, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শাজাহানপুরে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ রনিকে গ্রেফতার করেঃডিএনসি

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা গন্ডগ্রাম দক্ষিন পাড়ার আসামী মোঃ রনি হোসেন (২৬) এর বসতবাড়ী তল্লাশী করে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামী হলো, শাহজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড ভন্ডগ্রাম দক্ষিণপাড়ার পিতা মোঃ নিহাজ উদ্দিনের ছেলে নিষিদ্ধ ঘোষিত অবৈধ ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মোঃ রনি হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়।

 

আজ বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, গন্ডগ্রাম দক্ষিন পাড়ার আসামী মোঃ রনি হোসেনে নিজ দখলীয় বসতবাড়ী তল্লাশী করে ৫শ’ ইয়াবা ট্যাবলেট ও ৭ হাজার ৬শ’ টাকা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Viewed 2400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!