April 4, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শেরপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আমার ভাষা ডেস্ক রিপোর্টঃ বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) জনাব সজীব শাহরীন-এর বদলিজনিত বিদায় উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

 

পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয়।

 

অনুষ্ঠানে বিদায়ী অতিথি জনাব সজীব শাহরীনকে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। এসময় তিনি বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

 

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Viewed 1250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!