March 31, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গাবতলীতে পাঁচ লক্ষ টাকা দ্বন্দ্বের জেরে লতিফকে হত্যা করে হত্যাকারী পার্থ সিংহ গ্রেফতার

আঃওয়াহেদ ফকির, বগুড়াঃ গত শনিবার (২৯ মার্চ) সকাল অনুমানিক ৯ টার বগুড়ার গাবতলী উপজেলা মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (হিন্দু পাড়া) গ্রামের বিয়ের গাছের উত্তর পাশে স্যালো মেশিন ঘরের সাথে লাগানো পূর্ব পাশে ধানক্ষেতের মধ্যে মোঃ আব্দুল লতিফ (৬৫), পিতা মৃত মোবারক আলী আকন্দ, গ্রাম নিশিন্দারা (পশ্চিম পাড়া)। আব্দুল লতিফের রক্তমাখা মৃত দেহ দেখে তার ভাতিজা মোঃ মাসুদ আলম (৩০) নিকট আত্মীয়র জানায়। পরে সংবাদ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। মৃত ব্যক্তি প্রতিদিনের ন্যায় গত (২৮ মার্চ) রাতের খাবার খেয়ে তার নিজস্ব স্যালো মেশিন ঘরে রাত্রি যাপনের জন্য যায়, বলে তার পরিবার সূত্রে জানা যায়। গত (২৯ মার্চ) যে কোন সময় পার্থ সিংহরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

ঘটনাস্থলের পাশেই ১টি OPPO এন্ড্রোয়েড মোবাইল ফোন, রুপালী ব্যাংকের ১টি ক্রেডিট কার্ড। ধৃত আসামীর দেখানো মতে ঘটনাস্থল হতে ১টি কোদাল।

অভিযুক্ত গ্রেফতারকৃত আসামী হলো, গৌরব সিংহ (৩৩) পিতাঃ জ্ঞানেন্দ্র নাথ সিংহ সাং নিশিন্দারা থানা-গাবতলী-বগুড়া। গৃহীত ব্যবস্থা(মামলা/জিডি): এ সংক্রান্ত অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গাবতলী মডেল থানা মামলা নং-তাং- ২৯/০৩/২০২৬ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মৃত আঃ লতিফ ও আসামী গৌরব সিংহ এর মধ্যে সেচ পাম্পের জমি নিয়ে বিরোধ চলিয়া আসতেছিল। সেচ পাম্পের জায়গাটি গ্রেফতারকৃত আসামী গৌরব সিংহ পার্থ এর বাবার। জমিটি পার্থ লিতা প্রায় ৫ বছর পূর্বে মৃত লতিফের নিকট ৫ লক্ষ টাকায় বিক্রি করে। জমি দলিল না হওয়ায় আপোষ মিমাংসার মাধ্যমে ২ মাস পূর্বে উক্ত ৫ লক্ষ টাকা ফেরত দেয় ও সেচ পাম্প তুলে নিয়ে যেতে বলে। লতিফকে সেচ পাম্প তুলে না নিয়ে যাওয়ায় গ্রেফতারকৃত আসামী মৃত লতিফ আকন্দের উপর ক্ষিপ্ত হয়। ইহা ছাড়াও ৫ অগাস্ট পরবর্তী সময়ে ধৃত আসামীকে মারপিট করে। এসব বিষয় নিয়ে গ্রেফতারকৃত আসামীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ও লতিফ কে হত্যা করার পরিকল্পনা করে। উক্ত বিরোধের জের ধরে গৌরব সিংহ আব্দুল লতিবকে একাধিকবার প্রকাশ্যে ও মোবাইলে মেরে ফেলার হুমকি দেয়। হুমকি সংক্রান্তে একটি অডিও রেকর্ড আছে। গৌরব সিংহ জামালপুর জেলায় মিলান্দহ থানা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে। কল লিস্ট পর্যালোচনায় দেখা যায়, ঘটনার দিন রাত গত ২৮ ঘটনাস্থল গাবতলী থানার নিশিন্দারা আসে। মোবাইল নাম্বার বন্ধ হয়ে যায়। গত (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার সময় পুনরায় জামালপুর জেলায় চলে যায়। গৌরব সিংহ গাবতলী থানার ঘটনাস্থলে আসার ব্যাপারে তাঁর পরিবার অস্বীকার করে। তারা জানায় সে জামালপুর আছে। কিন্তু সে ঘটনাস্থলে এসেছিল। ঘটনাস্থলের পাশেই ১টি OPPO এন্ড্রোয়েড মোবাইল ফোন, রুপালী ব্যাংকের ১টি ক্রেডিট কার্ড স্থানীয় সিএনজি চালক হৃদয়, মেহেরুল গত (২৯ মার্চ) রাত সাড়ে ১২ টার সময় ঘটনাস্থলের থেকে ৫০ গজ দূরে রাস্তার পাশে একটি বটগাছের নীচে পায়। পরে তাদের নিকট থেকে OPPO এন্ড্রোয়েড মোবাইল ফোন, রুপালী ব্যাংকের ১টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। মোবাইল ফোন ও ক্রেডিট কার্ডের মালিকানা যাচাই করে মুল মালিক সন্দিগ্ধ আসামী গৌরব সিংহ (৩৩) পিতাঃ জ্ঞানেন্দ্র নাথ সিংহ সাং নিশিন্দারা থানা-গাবতলী, জেলা-বগুড়া বলে জানা যায়। গত (৩০ মার্চ) বিকেল আনুমানিক ৪ টার সময় আসামী গৌরব সিংহ গৌরব সিংহ জামালপুর জেলায় মিলান্দহ থানা এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এলাকা হতে গ্রেপ্তার করা হয়। আসামীকে জিজ্ঞাবাদে সে জানায়, ঘটনার রাতেই সে জামালপুর জেলা থেকে গাবতলী থানা এলাকা নিশিন্দারা গ্রামে আসে। সে সেচ পাম্পে যায়। মৃত আব্দুল লতিফকে একা পেয়ে চৌকি হতে টেনে তুলে মারপিট করে। ধস্তাধস্তি এক পর্যায়ে সেখানে থাকা কোদাল দিয়ে লতিফের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। টেনে হেচড়ে বাহিরে নিয়ে এসে তাকে পুনরায় হাতে ও পায়ে আঘাত করে গুরুতর হাড়ভাঙা জখম করে ও মৃত্যু নিশ্চিত করে। ঐ রাতেই ধৃত আসামী জামালপুর মেলান্দহ এলাকায় চলে যায়।

Viewed 1100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!