June 28, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রাতে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

রাজনীতি ডেস্ক রিপোর্টঃ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

 

রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে এনসিপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। সকালে দলের মিডিয়া টিম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

বার্তায় বলা হয়, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

Viewed 2550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!