বগুড়ায় জমি নিয়ে বিরোধ: বাড়িতে হামলা, মারধর-ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ
আবু সাঈদ হেলাল,বগুড়াঃ বগুড়া সদর উপজেলার গোবরধনপুর পশ্চিমপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ মাসুদ রানা।
অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে হামলা চালায়, এতে পরিবারের নারী সদস্যরাও আহত হন। হামলায় ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয় এবং ঘরে থাকা প্রায় ২ লাখ টাকা লুট করে নেয় বলে দাবি করা হয়েছে।
এদিকে ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
Viewed 8100 times