বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে লাহিড়ীপাড়া ইউনিয়নে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে লাহিড়ীপাড়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা “ধানের শীষ” প্রতীকে বিপুল ভোটে জয়লাভের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ।
আজ বুধবার সকালে অনুষ্ঠিত এই প্রচারণায় বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করা হয়। এ সময় প্রার্থী নিজে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন উপ-নির্বাচনে বিএনপির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাফতুন আহমেদ খান রুবেল এবং ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আপেল মাহমুদ (মোঃ জুলফিকার আবু নাসের)। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
Viewed 1850 times


