বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার পথশিশুদের মুখে ফুটেছে হাসি
স্টাফ রিপোর্টারঃ দৈনিক পুনরুত্থান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া’র অর্থায়নে পথশিশুর জন্য ঈদের নতুন পাঞ্জাবি। একটুখানি ভালোবাসা, একটুখানি নতুন স্বপ্ন!
বগুড়া রেলওয়ে স্টেশন এলাকার পথশিশুদের মুখে হাসি ফুটেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পথশিশুদের শরীরে নতুন পাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়। তাদের মুখভরা হাসি, খুশিতে দৌড়াচ্ছে। এ যেন ঈদের সেরা উপহার।
মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব বিশেষ সংবাদদাতা সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক মমিনুর রশীদ শাইন,সাংবাদিক আরমান হোসেন ডলার, আশিক সুজন, মিজানুর রহমান আশিক, জিহাদ আহমেদ হিরো, রেজাউল সরকার, আবু রায়হানসহ অনেকে।
Viewed 4900 times


