May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে নিহত ০১ গুরুতর আহত ০৪

আমার ভাষা ডেস্ক রিপোর্টঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় এবং বাকি ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করি। তাদের অবস্থা আংশকাজনক বলে জানা গেছে।

Viewed 2500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!