বগুড়ায় জিয়া সাইবার দলের ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টারঃ জিয়া সাইবার দল কর্তৃক আয়োজিত আজকের(১৪.০৩.২৬) ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন গণতান্ত্রিক সার্বভৌম স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গিকার পুনর্ব্যক্ত করা হয়।
ইফতার পরবর্তী আলোচনা অনুষ্ঠানে বিগত নির্বাচনে বাংলাদেশী জাতীয়তাবাদের গণকল্যাণমুখী ন্যারেটিভ নিয়ে নিরন্তর কাজ করে যাওয়া জিয়া সাইবার দলের চলমান ও আগামী সকল দেশাত্মবোধক সাইবার কার্যক্রমে সকল দেশপ্রেমিক যোগ্য জনশক্তির সহযোগিতা কামনা করা হয়।

সংগঠনের আহবায়ক মোসলেমউদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আতিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ মোঃ রমজান সরকার সাজ্জাদ, যুগ্ম আহবায়ক নাসির ওয়াহিদ তুষার, পলাশ মাহমুদ, গোলাম মোসাব্বির শালুক, মিরাজুল ইসলাম, আল ফয়সাল, মনোয়ার হোসেন, তাজমিনুর তারেক, রিহাদুজ্জামান রিহাদ, সফিউল টিটু, রাজীব, সৌরভ ও মশিউরসহ অনেকে। দোয়া পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মোঃ জয়নাল আবেদীন।
Viewed 2450 times