বগুড়ায় মেসার্স শাহীন ট্রেডার্স এর মালিকের ৩ লক্ষ টাকা জরিমানা আদায়
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বাংলাদেশ খাদ্য অধিদপ্তর, বগুড়া কর্তৃক বগুড়া সদর উপজেলা এরুলিয়া ইউনিয়নের কৃষ্ণপুর পূর্বপাড়ার মেসার্স শাহীন ট্রেডার্স মসলা কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল জিরা মসলা তৈরি করার অপরাধে কারখানার মালিক মোঃ শাহীন আলম (৩২) কে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
আজ সোমবাব (৯ মার্চ) সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং র্যাব-১২ সিপিএসসি, বগুড়া কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত মসলার গোডাউনে। আমদানিকৃত মসলা “জিরা” র সাথে জিরা সদৃশ তুলনামূলক অর্ধেক মূল্যমানের “ক্যারাওয়ে সিড” মিশ্রণ করতে দেখা যায় যা জিরা সমমূল্যে বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করছে।
আমদানিতে “ক্যারাওয়ে সিড” নামে ঘোষণা থাকলেও পলিশ মেশিনে পলিশ করে ভারতীয় ব্র্যান্ড “BT Diamond Jeera” এর নকল মোড়কে “জিরা” ঘোষণা দিয়ে মোড়কজাত করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৫ ও ২৬ ধারায় মোঃ শাহিন আলমের ৩ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় জিরা-৪২ বস্তা এবং ক্যারাওয়ে সিড্-১৮০+ (খোলা ১২ বস্তা) আমদানিতে এবং মোড়কে প্রদত্ত ঘোষণা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে নির্দেশনা প্রদান করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া ও অন্যান্য সাপোর্ট স্টাফ এবং র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস টিম।
এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।
Viewed 1550 times


