বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে শহরের ছিলিমপুর বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঠিকাদাররা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলম, ঠিকাদার জাহিদুল, রোকনুজ্জামান, তাইজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাগর ইসলাম ও শামীমসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ঠিকাদার সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। তার ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা সভাপতির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Viewed 350 times

