বগুড়া সারিয়াকান্দির শ্রী চয়ন হত্যা মামলার সঙ্গে জড়িত ৪ জন আসামী গ্রেফতার
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলা হাট ফুলবাড়ী এলাকার শ্রী চয়ন রাজভর হত্যা মামলার সঙ্গে জড়িত ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা আসামীরা হলো, সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়ী বাজার এলাকার মৃত নাজিমুদ্দিন খাজা ফকিরের ছেলে আমিনুর ফকির (৪৫),
আমিনুর ফকিরের ছেলে রাব্বি ফকির (২১), মৃত জিন্নাহ ফকিরের ছেলে তাহের ফকির (৪৫), শাহীন ফকিরের ছেলে রাকিব ফকির (২৬)। তারা গত শুক্রবার রাত ৯ টার সময় হাট ফুলবাড়ী বাজারের তেতুলতলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রী চয়ন রাজভরকে হত্যা করে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান বলেন, শ্রী চয়ন রাজভর হত্যা মামলায় ৪ জন আসামীকে গ্রেফতার করে, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
Viewed 2050 times

