September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী-মোছাঃমেহেরুন নেছা মেরী

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশা করেছেন জয়পুরহাটের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ মোছাঃ মেহেরুন নেছা মেরী।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মেহেরুন নেছা মেরী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর জয়পুরহাট জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পাঁচবিবি পৌর মহিলা দল-এর প্রতিষ্ঠাতা সভানেত্রী হিসেবেও দায়িত্ব পালন করে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, নারীর ক্ষমতায়ন, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতার কারণে তিনি সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন। তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতা তাকে মনোনয়নের ক্ষেত্রে এগিয়ে রাখবে বলে আশা করছেন সমর্থকরা।

এ বিষয়ে মোছাঃ মেহেরুন নেছা মেরী বলেন, দল যদি তাকে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, তাহলে তিনি নারীর অধিকার, সামাজিক উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখতে কাজ করবেন।

রাজনৈতিক মহলে তার মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্তে সংরক্ষিত নারী আসনে কাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়।

Viewed 3800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!