বগুড়া ধুনট উপজেলা সহকারী শিক্ষা অফিসারের ভাড়া বাসায় চুরি
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৮) পিতা দেলোয়ার হোসেন , স্থায়ী সাং ধাওয়া গির , থানা-শিবগঞ্জ, বগুড়া। বর্তমানে ধুনট পৌরসভার নতুন খাদ্য গুদামের পূর্ব পাশে জনৈক আবুল কালাম আজাদ, পিতা মৃত মোজাহার আলীর বিল্ডিং এর তৃতীয় তলায় ভাড়া থাকেন। আজ মঙ্গলবার বেলা অনুমানিক ১১ থেকে সাড়ে ১১ টার মধ্যে যে কোনো সময় ঘরের দরজার তালা ভেঙে অজ্ঞাতনামা চোর ঘরের মধ্যে প্রবেশ করে। অজ্ঞাতনামা চোর ঘরের মধ্যে ওয়ারড্রবের ভিতরে থাকা অনুমান ২৪.৫ আনি স্বর্ণালঙ্কার ও নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।
উক্ত ঘটনা বিষয়ে থানার এস আই মোস্তাফিজার ঘটনাস্থল পরিদর্শন করেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Viewed 3300 times



