May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

রুপার দামে বড় পতন

ডেস্ক রিপোর্টঃ বিশ্ববাজারে উত্তেজনার মধ্যেই দেশের বাজারে কমেছে রুপার দাম। টানা ৪ দফা বাড়ানোর পর ভরিতে ৬৪১ টাকা কমেছে ধাতুটির দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা।

 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিন কমেছে স্বর্ণের দামও। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে রুপার মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়বে ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে সবশেষ গত ২ মার্চ সমন্বয় করা হয়েছিল রুপার দাম। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ১৭৩ টাকা।

Viewed 3650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!