May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ১৪ কেজি গাঁজা ৮৮.৫ লিটার মদ ও টাকাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ  সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং বগুড়ার যুব উন্নয়ন ক্যাম্প, ৪০ বীর, বাংলাদেশ সেনাবাহিনীনের যৌথ অভিযানে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার দেশীয় মদ কেরু এন্ড কোং এবং ১১,৮০০ নগদ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের ৪ নং ওয়ার্ড চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে উল্লিখিত মামলার ১নং ধৃত আসামী রহিত বাসফোর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায়, গত মঙ্গলবার সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এবং বগুড়া যুব উন্নয়ন আর্মি ক্যাম্প, ৪০ বীর, বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে ১নং ধৃত আসামী রহিত বাসফোর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ শ্রী রহিত বাসফোর (১৯), পিতা শ্রী বাবুল বাসফোর, চকসূত্রাপুর। মোঃ রিপন শেখ (২৬), পিতা মৃত শাহিনুর ইসলাম, ১৫ নং ওয়ার্ডের দক্ষিণ গোদার পাড়া। মোঃ রিপন প্রামানিক (৩৯), পিতা মোঃ জাহাঙ্গীর আলম, শাহজাহানপুর উপজেলার সাং জিলাদার কে ১৪ কেজি গাঁজা, ৮৮.৫ লিটার কেরু মদসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি বাটন মোবাইল, ৪টি সিম ও নগদ ১১,৮০০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।

Viewed 4150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!