বগুড়ার সোনাতলা পৌর কার্যালয়ে নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের আলোচনা সভা
প্রেস বিজ্ঞপ্তিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণঅধিকার পরিষদের সোনাতলা পৌর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সোনাতলা পৌর শাখার সভাপতি শাহ শওকত কবির। সভায় সহ-সভাপতিত্ব করেন পৌর শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ সোনাতলা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ জাফর জুয়েল, উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মিয়া, যুগ্ম সদস্য সচিব মহিদুল ইসলাম এবং সোনাতলা উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি লাবু হোসাইন। এ ছাড়াও উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতির বক্তব্যে শাহ শওকত কবির বলেন,আমরা কোনো ক্ষমতার লড়াই করছি না, আমরা লড়ছি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এ দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে গণঅধিকার পরিষদের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সোনাতলা পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ, প্রচারণা ও জনসম্পৃক্ততা জোরদার করা হবে। পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে মাঠে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Viewed 3800 times


