October 6, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কাহালুতে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন মোরশেদুল ইসলাম রবি

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন স্থানীয় সাংবাদিক মোরশেদুল ইসলাম রবি। তিনি জাতীয় পার্টির রাজনীতি ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

জানা যায়, সম্প্রতি কাহালুতে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি বিএনপির পতাকাতলে আসেন। এ সময় দলীয় নেতারা তাকে স্বাগত জানান এবং আগামীর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

মোরশেদুল ইসলাম রবি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন। রাজনৈতিক আদর্শ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করেই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে তার ঘনিষ্ঠজনরা জানান, তিনি এলাকায় গণমানুষের পক্ষে কাজ করতে চান এবং সেই লক্ষ্য নিয়েই নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।

Viewed 5550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!