October 7, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“একাকী আমি”

বসে আছি একাকী আমি,

ফিরে এসে কৈ হাতটিও তো ধরোনি!?

কত কাল আর রইব একা,

এসো ফিরে বাঁধবো জোরা।

আমিও হতে চাই বসন্তে মাতাল,

মাতাল হাওয়া মনটা আমার

কেন যে হয় শুধু উতাল।

তবুও আজো পায়নি খুঁজে,

সত্বাসঙ্গীনীরে নিজের পাশে।

তুমি তো আমার দেখা নীলপরী,

তুমি যে আমার সত্বাসঙ্গীনী।

আজো আমি তোমার আশায়,

নিঃসঙ্গতার সাথে একাই লড়ে যাই।

আমি আর আমার নিঃসঙ্গতার,

শুধুই আছে নিরবতা।

এই নিরবতা দাওনা ভেঙ্গে,

পাশে এসে কাছে বসে

চুপটি করে দু’হাত ধরে।

        ‌

                              _আশিক সুজন।

Viewed 4700 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!