May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের 

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া শহরের মালগ্রামে কবলা দলিলমূলে ক্রয় করে ভোগ দখল করা জমি আদালতের আদেশ অমান্য করে পুণ:রায় দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বগুড়া সদরের মালগ্রাম মৌজায় অবস্থিত ৯ শতাংশ জমি মালগ্রাম মধ্যপাড়ার আব্দুর রহমানের ছেলে মোঃ বাবেল হোসেন দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই জমির দখলকারি একই এলাকার অধিবাসি ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোছাঃ খাদিজা আমিন।

বগুড়া সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন বগুড়া সদরের মালগ্রাম মৌজার ১২ জেএল, ৪০০, ৪৫১, নং সিএস খতিয়ানভূক্ত সাবেক দাগ-১৯২৬, ও হাল ৩৪৮৬ দাগে ১৮ শতাংশ জমি ক্রয় ও খাজনা-খারিজের পর ভোগ দখল করে আসছিলেন। এরমধ্যে ৯ শতাংশ জমি রাস্তার জন্য অধিগ্রহণ করা হলে ৯ শতাংশ জমি তিনি ভোগ দখল করাকালে উল্লেখিত বিবাদীরা জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এমতাবস্থায় উক্ত জমি রক্ষার্থে বগুড়ার ১ম জেলা জজ আদালতে মামলা দায়ের করি। উক্ত মামলার প্রেক্ষিতে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর আদালত পক্ষগণকে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেন। উক্ত আদেশ অমান্য করে গত ২২ নভেম্বর উক্ত জমির প্রাচীর ভেঙ্গে আসামিরা জোরপূর্বক দখলের চেষ্টা করলে থানায় অভিযোগ দেয়া হয়। সে সময় পুলিশ এসে তাদেরকে আদালত কর্তৃক স্থিতিবস্থার আদেশ দেখিয়ে তাদেরকে জমি থেকে সরিয়ে দেন। এরপর গত রবিবার থেকে তারা উক্ত স্থিতিবস্থা জমিতে নির্মাণ কাজ শুরু করলে পুনবায় বিষয়টি প্রশাসনকে অবহিত করলে প্রশাসন তাদেরকে উক্ত জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দিলে তারা জমি থেকে চলে যায়।

এ অবস্থায় উক্ত জমি বার বার জোরপূর্বক দখলের চেষ্টায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতিসহ যে কোন বড় ধরণের সহিংস ঘটনার আশঙ্ক প্রকাশ এবং নিরাপত্তার অভাব বোদ করছেন জমির মালিক ডাঃ মোছাঃ খাদিজা আমিন।

Viewed 2600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!