বগুড়া চারমাথা থেকে ৫১ পিস ইয়াবা সহ গ্রেফতার:০২ জন
আশিক সুজন,বগুড়া: বগুড়া শহরের চারমাথা সংলগ্ন এনার্জি পাওয়ার সিএনজি পাম্পের পার্শ্বের পাকা রাস্তা উপর থেকে বৃহস্পতিবার আনুমানিক রাত ১১.২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুইজন মাদক কারবারিকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে উপশহর পুলিশ ফাড়ি বগুড়া।
উক্ত আসামি রিপন মোল্লা(৪৩) বগুড়া শিবগঞ্জ উপজেলার,চন্ডিহারা বাউলা গ্রামের মৃত:লাদু এর পুত্র অপর জন শহরের ফাপড় ইউনিয়নের কহিতকুল এলাকার মো:জাহিরুল ইসলামের পুত্র মো:শফিক ইসলাম।
এ বিষয়ে উপশহর ফাড়ির পুলিশের উপ-পরিদর্শক মো:সোহাগ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে শহরের চারমাথায় এলাকার সংলগ্ন এনার্জি পাওয়ার পাম্পের পাশে পাকা রাস্তার উপর থেকে দুজন মাদক গ্রেপ্তার করি।
উপশহর ফাড়ির ইনচার্জ মো:জালাল উদ্দিন এই বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জন মাদক কারবারিকে শহরের চারমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার কৃত আসামিদের মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
Viewed 4350 times



