June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের ঈদ উপহার দিলো জামায়াত

স্টাফ রিপোর্টারঃ শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের ঈদ উপহার দিয়েছে জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার বাদ জোহর স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক ও সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, ৯নং ওয়ার্ড জামায়াতের আমির রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হাদি শফিক, নাজমুল হক মোহন, মারুফ হাসান সুমন প্রমূখ। প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী দেশের সার্বিক কল্যাণে কাজ করছে। অন্য সেক্টরের মত ক্রীড়া সেক্টরকেও অত্যন্ত গুরুত্ব দিয়েছে জামায়াত। তারই অংশ হিসেবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যানদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতেই এই আয়োজন। ক্রীড়াঙ্গনের মানুষের সুখে-দু:খে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

“সম্পাদক কর্তৃক প্রকাশিত”

Viewed 7600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!