September 23, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

১৪ ডিসেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ডেস্ক রিপোর্টঃ

দেশীয় বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরি প্রতি সর্বোচ্চ ৩ হাজার ৪৫৩ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ ১৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম রবিবার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি ও বৈশ্বিক বাজারের সঙ্গে সমন্বয়ের কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।

একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রূপার ভরি দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৭২ টাকা।

Viewed 3750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!