September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল

শেরপুর (বগুড়া) প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত‍্যাচেষ্টার প্রতিবাদে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

 

শনিবার (১৩ ডিসেম্বর) বগুড়ার শেরপুর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সন্ধ্যা ৭টায়

স্থানীয় বাসষ্ট‍্যান্ড এলাকায় মশাল মিছিল করে বিক্ষোভ করেন তাঁরা।

 

এসময় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আল মাহমুদ, যুগ্ম সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ সাংগঠনিক মোঃ মিলন হোসেন, প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান এবং উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রিপন মাহমুদসহ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

 

বক্তারা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Viewed 6400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!