৫ বছরের শিশু মুনতাহার বোন-ম্যারোর সমস্যা অপারেশনে অনেক টাকার প্রয়োজন
আ:ওয়াহেদ ফকির,বগুড়া: বগুড়া সদর উপজেলার দশটিকা উত্তরপাড়া এলাকার দিনমজুর মুরাদ ও গৃহিনী জাকিয়া সুলতানার ৫ বছরের কন্যা মোছাঃ সিদরাতুল মুনতাহা গুরুতর বোন ম্যারো (Spinal) সমস্যায় আক্রান্ত হয়ে, বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি আছেন।
চিকিৎসকদের মতে, মুনতাহার উন্নত চিকিৎসা ও জরুরি অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। অর্থাভাবে ইতোমধ্যে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে,পরিবার জানিয়েছে।
মুনতাহার বাবা মুরাদ বলেন, মেয়ের চিকিৎসার জন্য মোটা অংকের টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। মানুষের সাহায্য ছাড়া মেয়েকে বাঁচানো যাবে না।
অন্যদিকে পরিবার ও স্থানীয়রা সমাজের বিত্তবানের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।
মুনতাহার চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসীও।
যোগাযোগঃ মুনতাহার বাবা (মুরাদ)
০১৭১০৩১৪২০৮ (বিকাশ পারসোনাল)
Viewed 2450 times


