September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় বনানীতে পুলিশ সদস্য দুর্বৃত্তের  ছুরিকাঘাতে আহত

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ায় মাদক মামলার আসামীর ছুরিকাঘাতে বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবর আলী (৪০) আহত। আজ রবিবার সন্ধ্যা পর বগুড়া শহরের রহমান নগর ক্যাডেট মাদ্রাসা এলাকায় উপ পরিদর্শক বাবর আলী সিভিলে গ্রেফতার করেতে গেলে এ কূ-ঘটনা ঘটে। আহত পুলিশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিশেষভাবে জানা যায়, মাদক মামলার আসামী রিয়াদ ও জিহাদকে গ্রেফতার করার জন্য অভিযানে উপ-পরিদর্শক বাবর আলী। আসামীর ছুরিকাঘাতে বাবর আলী আহত। দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই আসামী।

ঘটনার পর পরেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলাকারী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান জোরদার করেছে পুলিশ।

Viewed 6600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!