September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য জিসাস বগুড়া জেলা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ  আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বগুড়া জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বাদ যোহর শাজাহানপুর উপজেলার সাজাপুর বাইতুল কুদ্দুস জামে মসজিদে হাফেজদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশনেত্রীর সুস্থতার জন্য আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে এলাকার নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে নেতৃত্ব দেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ও চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল। দোয়া মাহফিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও নিরাপদ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

মাহফিল শেষে আয়োজকরা দেশনেত্রীর সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

Viewed 8500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!