May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

টঙ্গীতে ফের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের টঙ্গীতে আবারও মানুষের খন্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে টঙ্গী রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত কার্টুনে পলিথিন মোড়ানো অবস্থায় খন্ডিত অংশটি উদ্ধার করা হয়

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তুরাগ নদের পাড়ে রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় পরিত্যক্ত একটি কার্টনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মানব দেহের খন্ডিত অংশ (পা) দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খন্ডিত পা উদ্ধার করে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশকে বুঝিয়ে দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অন্য কোনো এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যা করে তার শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করা হয়। যার একটি অংশ কে বা কারা এ এলাকায় ফেলে গেছে। 

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খন্ডিত পা-টি কীভাবে এই এলাকায় এলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে খন্ডিত অংশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Viewed 2900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!