September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাবতলীর কলাকোপাতে দোয়া মাহফিল

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এর রোগমুক্তিতে আল্লাহর রহমত কামনায় আজ বৃহস্পতিবার বাদ মাগরিব বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপাতে বায়তুস সুজূদ জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।

 

দেশমাতা বেগম খালেদা জিয়ার বালিয়াদিঘী ইউনিয়ন নির্বাচন কমিটির আয়োজনে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, ইউনিয়ন নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, সদস্য আশরাফুল ইসলাম, রেজাউল করিম রেজা, আব্দুল হান্নান, ইলিয়াছ মাহমুদ উজ্জ্বল, শহিদুল ইসলাম, আজগর আলী, উজ্জল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জিএম রব্বানী, বিএনপি ও অঙ্গদল এবং স্থানীয় মুসল্লীদের মধ্যে আবুল কালাম মোল্লা, সুরুজ্জামান, খলিলুর রহমান, আজিজার রহমান, উজ্জল হোসেন, নোমান বাবু, আল মামুন, শিহাব উদ্দিন, এরশাদ আলী, ফয়সাল আহমেদ, সুজন আহমেদ, আব্দুল মমিন, আশরাফ আলী, দুলাল মিয়া সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ।

Viewed 5600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!