লক্ষ্মীপুর ৪ পৌর বিএনপির ডাকে নিজানের উঠান বৈঠক
ডেস্ক রিপোর্টঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের কমলনগরে দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রামগতি পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার চরসেকান্তর গ্রামের মহাজন বাড়ির দরজায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশরাফ উদ্দিন নিজান।
সাবেক দুবারের সাংসদ আশরাফ উদ্দিন নিজান অনুষ্ঠানে উপস্থিত অন্তত দুহাজার নারীকে উদ্দেশ্য করে বলেন, দেশনায়ক তারেক রহমান সর্বস্তরের মানুষের বৈষম্য দুরীকরণ এবং পারিবারিক সম্প্রীতি প্রতিষ্ঠায় রুপরেখা ৩১ দফা ঘোষণা করেছেন।দফা নম্বর ২৪ এবং ২৬ এ নারীদের নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।এতে দফা নম্বর ২৪ এ ফ্যামিলি কার্ড এবং ২৬ এ হেল্থ কার্ড সুবিধা নিশ্চিতের কথা বলা হয়েছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের প্রয়োজনীয় মৌলিক বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে। বিশেষ করে নারীদের অধিকার বাস্তবায়নে কাজ করবে বিএনপি।
এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনা করে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে আহব্বান করেন এবং ধানের শীষের পক্ষে নারী এবং তরুণদের ভোট প্রত্যাশা করেন বিএনপির এ সাবেক সাংসদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সম্পাদক সিরাজ উদ্দিন, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, জেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলী পটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মর্তুজা আল আমিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, পৌর যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান কবির, পৌর মহিলা দলের সদস্য সচিব আইরিন আক্তার প্রমুখ।
Viewed 2900 times