June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় ছারপোকা মিশ্রিত এলাচ দারচিনি মসলা বিক্রয়ের অপরাধে মেসার্স রিনী স্টোরের জরিমান ও গোডাউন সিলগালা 

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় তেলাপোকা ছারপোকা মিশ্রিত এলাচ দারচিনি মসলা বিক্রয়ের অপরাধে মেসার্স রিনী স্টোরের জরিমান ও গোডাউন সিলগালা

 

আজ রবিবার সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বগুড়া শহরের বিখ্যাত ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নের্তৃত্বে একটি মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিংকালে মেসার্স রিনী স্টোর নামে একটি মসলার দোকানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের এবং তেলাপোকা ও ছারপোকা মিশ্রিত কিসমিস, এলাচ, দারচিনি, মৌরিসহ বিভিন্ন ধরনের খাবারের অনুপোযোগী মসলা বিক্রয় এবং সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়াও বিপুল পরিমাণে তেলাপোকাযুক্ত খোলা আলুর বোখরা, ফাঙ্গাস যুক্ত কালো জিরা বিক্রয়ের জন্য সংরক্ষণ করতে দেখা যায়। এসময় ৫৫ কার্টুন (৫৫০ কেজি) কিসমিস, ৪০ কেজি কালোজিরা, ৫ কেজি আলু বোখরা, ১০ কেজি দারচিনি ও মৌরী জব্দ করে ধ্বংস করা হয়।গোডাউন পরিদর্শন করলে দেখা যায়, বিপুল পরিমাণে নষ্ট, মানহীন এবং খাবারের অনুপযোগী মসলা সংরক্ষণ করে রাখা হয়েছে।এ সকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ এবং প্রতিষ্ঠানের দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়। এছাড়াও জেলা পুলিশের একটি চৌকস টীম অভিযানে সহায়তা করেন।

Viewed 3350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!