May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আত্মহত্যা কাপুরুষের কাজ: তাহেরি

ডেস্ক রিপোর্টঃ

মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, মাদক সেবনে যুবসমাজ দিন দিন ধ্বংস হচ্ছে। দেশের যুব সমাজকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদকসেবন বন্ধ করতে হবে। প্রেম-বিরহসহ বিভিন্ন ব্যর্থতার কারণে যারা আত্মহত্যার পথ বেছে নেন, তারা কাপুরুষ। মাদকসেবন ও আত্মহত্যা হলো মহাপাপ। ইসলাম ধর্ম এ ধরনের কোনো কাজকে সমর্থন করে না।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর পূর্বপাড়া জামে মসজিদের সংলগ্ন মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা আলমগীর হোসেন জালালী, গাজীপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. গোলাম রাব্বী, ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. ইকরাম হোসেন।

মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় জামে মসজিদের সভাপতি হাজী মো. আব্দুল হক। সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সাইফ উদ্দিন সবুজ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মো. ফারুক আহমেদ, উপজেলা বিএনপির সদস্য ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মো. সালাহ উদ্দিন, বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল, আমির হোসেন বাদল, আমিনুল ইসলাম মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি মো. ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাহাবুব আলম, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর পূর্বপাড়ার ডা. মোঃ জাকারিয়া সোহাগ (এমবিবিএস), সৌদি প্রবাসী মো. জামাল হোসেন ও মো. আলমগীর হোসেন। এছাড়া এলাকার ৮-১০টি গ্রাম থেকে ধর্মপ্রাণ মুসলিম নারী-পুরুষও মাহফিলে উপস্থিত ছিলেন।

Viewed 3050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!