June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

টি-টোয়েন্টি বিশ্বকাপে কবে কখন ম্যাচ বাংলাদেশের?

ডেস্ক রিপোর্টঃ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বাকি ৩ মাস। ঠিক এই সময় বিশ্বকাপের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা গেছে প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। লিটন দাসের দল গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালিকে।

আগামী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ৭ ফেব্রুয়ারি। সে দিনই শুরু হবে বিশ্বকাপ। কলকাতায় সেদিন বিকাল ৩টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ নিজেদের পরের দুই ম্যাচও খেলবে কলকাতাতেই। ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারির সেই ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১১টা ৩০ মিনিটে। ১৪ এপ্রিল নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের, সে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে মুম্বাইয়ে। নেপালের বিপক্ষে সেই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বিশ্বকাপের গ্রুপপর্বে এই একটা ম্যাচই রাতে খেলবেন লিটনরা।

চার গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে। সেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

সুপার এইটের দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। আগামী ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল। ৮ মার্চ ফাইনাল। পাকিস্তান যদি ফাইনালে খেলে, তাহলে কলম্বোয় হবে সে ম্যাচ। সেটা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।

এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ

তারিখ বিপক্ষ ভেন্যু সময়
৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ কলকাতা দুপুর ৩–৩০ মি.
৯ ফেব্রুয়ারি ইতালি কলকাতা দুপুর ১১–৩০ মি.
১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড কলকাতা দুপুর ৩–৩০ মি.
১৭ ফেব্রুয়ারি নেপাল মুম্বাই সন্ধ্যা ৭-৩০ মি.

Viewed 3300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!