April 22, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় গাঁজা ও ট্যাবলেট সেবনের অপরাধে গ্রেফতার-৩ঃদুই মাস বিনাশ্রম করাদন্ড প্রদান 

অনলাইন ডেস্কঃ বগুড়ায় গাঁজা ও ট্যাবলেট সেবনের অপরাধে গ্রেফতার-৩ঃদুই মাস বিনাশ্রম করাদন্ড প্রদান

 

বগুড়ার স্টেশন রোড বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ ও সেউজগাড়ী আমতলা মোর এলাকা থেকে ১০ গ্রাম গাঁজা ও ২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ আরিফ (৩০), পিতা মৃত.হায়দার সাং সেউজগাড়ী

থানা-বগুড়া সদর। শ্রী উদপল সাহা (৪০),

পিতা মৃত দিলীপ সাং উত্তর চেলোপাড়া। মোঃ রফিকুল ইসলাম (৩২), পিতা আফজাল হোসেন সাং-কানোরা থানা-কাহালু-বগুড়া।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএনসি, বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি আভিযানিক টিম বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড় এলাকা থেকে ৩ জন ব্যক্তিকে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে গ্রেফতার করে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীদেরকে ২ মাস করে বিনাশ্রম করাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

Viewed 1600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!