August 18, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া সান্তাহারে পারিবারিক দ্বন্দ্বের জেরে ডলি নামে এক মহিলার আত্মহত্যা

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ গত সোমবার (২০ এপ্রিল) পারিবারিক দ্বন্দ্বের জেরে শ্রী ডলি (৫৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বগুড়ার আদমদীঘি উপজেলা সান্তাহার পৌরসভার ৯ নং ওয়ার্ড এর তারাপুর গ্রামে শ্রী ডলি (৫৫), স্বামী শ্রী সন্তোষ কুমারের বাড়ির পিছনে পুকুর পাড়ে আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শ্রী ডলি (৫৫), স্বামী শ্রী সন্তোষ কুমার, সাং তারাপুর, সান্তাহার পৌরসভার ৯ নং ওয়ার্ড,থানা-আদমদীঘি, জেলা-বগুড়া। পারিবারিক কলহের কারণে বাসার পিছনে পুকুর পাড়ে আম গাছের ডালে গলায় রশি পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ভিকটিমের আত্মীয় স্বজনরা দেখতে পেয়ে আদমদীঘি থানা পুলিশ কে সংবাদ দিলে আদমদীঘি থানার এসআই মোঃ ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

Viewed 3450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!