April 20, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হাসপাতাল ও পেট্রোল পাম্পে গেলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক:

রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা  ডা. শফিকুর রহমান এমপি।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় তিনি হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতালে গিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন। এসময় রোগীদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

ডা. শফিকুর রহমানের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর তিনি রাজধানীর আসাদগেট একটি পেট্রোল পাম্প পরিদর্শনে যান। সেখানে তিনি তেল নিতে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলেন।

Viewed 1400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!