বগুড়ায় ১৪ পিস ফেয়ারডিল চাইনিজ কুড়াল হাসুয়া চাপাতি বার্মিজ চাকুসহ আলামিন গ্রেফতার
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়া জেলা ডিবি পুলিশের গোপন সংবাদের অভিযানের ভিত্তিতে ফেয়ারডিল ও অস্ত্র উদ্ধার করে জেলা ডিবির এসআই মোঃ ইফতেখাইরুল ইসলামের নেতৃত্বে একটি টিম, আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) ২টা ৩০ মিনিটে বগুড়া শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় আলিফ লাম মিম ছাত্রাবাস এর কক্ষসহ পার্শ্ববর্তী ইউক্লিপ্টাস বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে, নিশিন্দারা এলাকার কূখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন (২১) গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামী হলো, নিশিন্দারা চকর পাড়ার মোঃ আব্দুল মজিদের ছেলে কূখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলামিন (২১) এর নিকট থেকে নিম্নে উল্লেখিত আলামতসমুহ উদ্ধার।
নিষিদ্ধ ঘোষিত অবৈধ যুবসমাজ ধ্বংসকারী ১৪ বোতল ফেয়ারডিল, ১টি চায়নিজ কুড়াল, ২টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি দেশীয় চাকু ও ডাকাতির কাজে ব্যবহারিত বিশেষ মাস্ক ১টি।
গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামীনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন চলছে।
Viewed 3400 times



