বগুড়া আদমদীঘিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে মৃত্যু
আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার সময় বগুড়ার আদমদিঘী উপজেলার শালগ্রাম নামক এলাকায় মোঃ আকাশ (২৪) নামে এক প্রবাসী মোটরসাইকেল নিয়ে ডহরপুর থেকে শালগ্রাম যাওয়ার সময় উপজেলা শালগ্রাম ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে খাদে পড়ে মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তি হলেন আদমদিঘি উপজেলা ডহরপুর গ্রামের পিতা মোঃ রুবেল হোসেনের ছেলে মোঃ আকাশ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিমের আত্মীয় স্বজনের অভিযোগ না থাকায়, এসআই মোঃ ফেরদৌস আলী উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে, লাশ বিনা ময়না তদন্তে তার আত্মীয় স্বজনের নিকট হস্তান্তর করেছেন।
Viewed 3600 times


