বগুড়ায় অসুস্থ্য সাংবাদিক শফিকের পাশে দাঁড়ালেন দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ সংগঠন
স্টাফ রিপোর্টার: জাতির চতুর্থ স্তম্ভ এবং চোখ ও কান,পেশাদারী সাংবাদিকতায় দীর্ঘ সময় অনন্য অবদান রেখে বর্তমানে অসুস্থ্য হয়ে কাতর অবস্থায় দৈনিক বগুড়া পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি এস আই শফিক। খোঁজ নিতে মঙ্গলবার রাতে তাঁর বাঘোপাড়া বাড়িতে এবং তাঁর বিশেষ প্রয়োজন গুলো শুনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন “দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ ” একটি অলাভজনক এবং অরাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক আবুল হাসান রাকিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহিদুল ইসলাম গফুর সহ বগুড়া শহর কমিটির আহবায়ক সাইফুল ইসলাম বাবুল, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান খোকন,আনোয়ার হোসেন বেলাল,আব্দুল করিম, তারিক ওয়াহিদ রাসেল,সহ বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক বৃন্দ।
এস আই শফিক সারা জীবন প্রকৃত সৎ ভাবে দেশপ্রেমের টানে সাংবাদিকতার গুরু দ্বায়িত্ব পালন করে নিজ পরিবারের জন্য তেমন কিছুই করতে পারেননি। তিনি জীর্ণশীর্ণ একটি আধা পাকা ঘরে স্ত্রী ও উচ্চশিক্ষিত বেকার পুত্র ও কন্যাকে নিয়ে তাঁর বসবাস। বৈষম্যের এই সমাজে হিমশিম খাচ্ছে এমন একটি সৎ ও নিবেদিত ব্যক্তিত্ব। অসুস্থ্য অবস্থায় তাঁর একমাত্র দুশ্চিন্তা এখন শিক্ষিত বেকার সন্তানদের বিষয়ে।
অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন দেশ প্রেমিক বাংলাদেশী পরিষদ এমন খুঁজে খুঁজে সত্যিকারের দেশ প্রেমিকদের পাশে দাঁড়ানোর উদ্যোগের কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই ক্ষুদ্র প্রয়াস।
Viewed 4250 times


