February 2, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার নামাজগড় থেকে উপশহর ফাড়িঁর চেকপোস্টে বার্মিজ চাকু সহ গ্রেপ্তারঃ০১ জন

আশিক সুজন,বগুড়াঃ  বগুড়া শহরের নামাজগড় এলাকায় উপশহর ফাড়িঁর চেকপোস্ট চলাকালীন সময়ে আনুমানিক বিকাল:০৪.১৫ মিনিটে বার্মিজ চাকু সহ এক যুবকে গ্রপ্তার করেন উপশহর ফাড়িঁর পুলিশের উপ-পরিদর্শক মোঃ সোহাগ ফকির ও তার সঙ্গীয় ফোর্স।

 

 

এজাহার সুত্রে জানা যায়, শহরের নামাজগড় এলাকায় চেকপোস্ট চলাকালীন সময়ে একটি ইজিবাইকে থামতে ইশারা করলে,ইজিবাইকের ভেতর থেকে একট যুবক লাফিয়ে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করে তল্লাশি করলে ০৫.৫” সাইজের ধারালো চাকু সহ এক যুককে গ্রেফতার করে উপশহর পুলিশ ফাড়ি বগুড়া।

 

 

এ বিষয়ে মো.সোহাগ ফকির বলেন,নামাজগড় এলাকায় জনগণের নিরাপত্তার জন্য ইজিবাইকে থামার জন্য ইশারা করলে,ইজিবাইকের ভেতর থেকে একট যুবক লাফিয়ে পালানোর চেষ্টা করার সময়  গ্রেফতার করে তল্লাশি করলে ০৫.৫” সাইজের ধারালো চাকু সহ মো.সাকিব নামের যুককে গ্রেপ্তার করা হয়।তিনি শহরের ঝোপগাড়ি এলাকার মৃত:বাছেদ আলীর পুত্র।

 

 

 

এই বিষয়ে উপশহর ফাড়ির ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, জনগণের নিরাপত্তার জন্য শহরের নামাজগড়ে চেকপোস্ট চলাকালীন সময়ে এক যুবক কে বার্মিজ চাকু সহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি কে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।আমরা এই ধরনের ভালো কাজের মাধ্যমে জনগণের মাঝে আস্থা আরো দৃঢ় করতে চাই।

Viewed 11650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!