May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া দুপচাঁচিয়া গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে আনিছাকে হত্যাঃকানের স্বর্ণের দুল 

আঃওয়াহেদ ফকির,বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামের পাঁচোষা পশ্চিমপাড়ার স্বামী মৃত তছির উদ্দিনের স্ত্রী আনেছা বিবি (৭০) এর গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা : কানের স্বর্ণের দুল নিয়ে যায়, দুর্বৃত্তরা।

 

আজ শনিবার দুপুরে দুপচাঁচিয়া, মোছাঃ আনেছা বিবি নিজ বাড়িতে শয়ন কক্ষে অজ্ঞাতনামা ওই দুর্বৃত্তরা প্রবেশ করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে, কান ছিঁড়ে কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে যায়।

উল্লেখ্য যে, আনেছা বিবি বাড়িতে একায় বসবাস করতেন। তার ছেলে আমজাদ হোসেন বিজিবি চাকুরী করে। একই গ্রামের মোঃ মিজানুর রহমান, আনেছা বিবিকে দেখাশোনা করতেন। আজ শনিবার দুপুরে খোঁজ খবর নিতে এসে দেখে তার গলায় গামছা পেছানো মৃত অবস্থায় দেখতে পান।

আদমদীঘি ও দুপচাঁচিয়ার সার্কেল মোঃ আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Viewed 3300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!