May 9, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭৫ নেতাকর্মী

ডেস্ক রিপোর্টঃ

নরসিংদীতে বিএনপির ৭৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের আমিরের হাতে ফুল দিয়ে হাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭৫ নেতাকর্মী জামায়েতে যোগ দেন।

ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আশকর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাসউদুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের বাংলাদেশ জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়াঁ। তিনি তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

নবাগত নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে ইব্রাহিম ভূইয়া বলেন, গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয় ও জামায়াতে ইসলামীর কার্যক্রমে আস্থা রেখে আপনারা দলে যোগ দিয়েছেন। তাই আপনাদের আমি আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। এটি জামায়াতে ইসলামীকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে। 

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মকবুল হোসেন, নরসিংদী সদর জামায়াতের আমির মাহফুজ ভূইয়াঁ, সেক্রেটারি ইলিয়াছুজ্জামান, হাজীপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আইয়ুব খান, মো. আতিকুজ্জামান, আল-আমিনসহ হাজীপুর ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Viewed 2800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!