June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

যে কারণে ভেস্তে গেল এনসিপির জোট গঠনের গুরুত্বপূর্ণ বৈঠক

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোট গঠনের আভাস দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের রাজনীতিতে যাচ্ছেএমন গুঞ্জন শোনা যাচ্ছে। এসব আলোচনার মধ্যেই এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নিয়ে নতুন জোটের গুঞ্জন দেখা দিয়েছিল। তবে তাদের মধ্যকার বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে গেছে।

এনসিপির সমর্থিত একটি সূত্র জানিয়েছে, বুধবার (২৭ নভেম্বর) রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে দলের একাংশ রাজি হয়নি। ফলে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাস করা যায়নি এবং আপাতত জোট আলোচনা স্থগিত হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ‘গতকাল রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চাননি। শেষে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না। এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে। এজন্য আলোচনা চলছে। আপাতত আজকের বৈঠক হচ্ছে না।’

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘জোটগঠন প্রক্রিয়া পিছিয়েছে। আলাপ-আলোচনা চলছে। কনফার্ম হলে জানাতে পারবো।’

এনসিপি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় নাএই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি এনসিপির পক্ষ থেকে।’

এবি পার্টির সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু বলেন, ‘বৈঠক স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তীতে জানিয়ে দেবো। এটা হঠাৎ করে মাঝরাতে স্থগিত হয়েছে। আমাদের শরিক যারা, তাদের ভিতরে ডিসকাশনের কিছু বিষয় আছে। এনসিপির অনেক জুনিয়র নেতারা আছে, বোঝার জায়গা আছে, এই জায়গা থেকে আমরা একটু দেরি করছি।’ 

তিনি আরও বলেন, ‘এনসিপি আপ বাংলাদেশকে নিতে চাচ্ছে না। তাদের নিজেদের মধ্যে কোন্দল আছে। জোট হবে, তবে একটু দেরি হচ্ছে।’

 

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বরবেলা ১১টায় রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সংবাদ সংগ্রহ করতে অনেক সাংবাদিক উপস্থিত হন। সরেজমিনে দেখা যায়রাজনৈতিক দলের কাউকে না পেয়ে তারা শেষমেশ চলে যান।

Viewed 3550 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!